বশেমুরবিপ্রবিতে সংশপ্তক সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংশপ্তক সাহিত্য সংসদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ১১৭ নাম্বার রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন, সংশপ্তক সাহিত্য সংসদের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম। তিনি বলেন, ” ৫ জন নিয়ে শুরু করা সাহিত্য সংসদটি দিনে দিনে বড় একটি সংসদে রুপ নিচ্ছে। সবার সহযোগিতায় এগিয়ে যাবে সাহিত্য সংসদটি এই কামনা করেন।”

এছাড়াও সংশপ্তক সাহিত্য সংসদের সভাপতি সারমিন সুলতানা শ্যামলী বলেন, “সাহিত্য, বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চাই, সৃজনশীলতাই সংশপ্তক সাহিত্য সংসদের মূলমন্ত্র। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সাহিত্যের জ্ঞান আহরনের সবাইকে আহ্বান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যিক চানক্য বাড়ৈই, সংশপ্তক সাহিত্য সংসদের সহ সভাপতি জগন্নাথ সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক সাজিবুল আলম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদটি কবিতা আবৃতি ও সাহিত্যের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিশাত নাবিলা আহমেদ এবং নিয়ন মোল্লা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর