আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট হলে বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ’ শীর্ষক গবেষণার বিষয়বস্তুর ওপর এমফিল-পিএইচডি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এ সময় অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৩ জন সদস্যও সভায় উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত এমফিল লিডিং টু পিএইচডি রেগুলেশন ২০১৯ ও সিলেবাস অনুমোদন করা হয়।
এছাড়া ইনস্টিটিউটের জন্য বিভিন্ন পর্যায়ে ২০ জন শিক্ষকের পদ সৃষ্টির অনুমোদন দেয়া হয়। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর না রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে একশ’ নম্বরের পরীক্ষা হবে।
বার্তাবাজার/কেএ