হোসেনপুরে ঢেকিয়া মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে ৪র্থ বার্ষিক ঢেকিয়া মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে অনুষ্ঠিত ফাইনালে হোসেনপুর উপজেলা ছাত্রলীগ ও রিইউনিয়ন ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বিজয়ী হয় হোসেনপুর উপজেলা ছাত্রলীগ।

ঢেকিয়া মডেল ক্লাব এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে।

উপজেলার ঢেকিয়া এলাকায় ফানুস উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম।

বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন-হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা করেন ক্রীড়ানুরাগী ও হোসেনপুর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার রতন।

সার্বিক টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন এ.এইচ অপু মৃধা ও নাজমুল হাসান অন্তর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর