পঞ্চগড়ে অসহায়-দুস্থ মানুষদের মাঝে “বিআরপিওডব্লিউএ”এর শীতবস্ত্র বিতরণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পঞ্চগড়ে গরীব-অসহায়-দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ( বিআরপিওউব্লিউএ)। আজ শনিবার ( ৮ ফেব্রুয়ারী) বিকেলে পঞ্চগড় সদর থানায় প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এআইজি ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির মহাসচিব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো আবু আক্কাস, ওসি অপারেশন মো মুরাদ হাসান,এসআই দীন মোহাম্মদ, এসআই শাহীন,এসআই ভবেশ, এসআই জাকারিয়া,সহ সদর থানার পুলিশ কর্মকর্তারাবৃন্দ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর