চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ৭৫ বছর বয়স্ক এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে ওই মুক্তিযোদ্ধার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। আজ (শনিবার) সকাল ১০ টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই মুক্তিযোদ্ধার নাম একেএম নুরুল আজম চৌধুরী। তিনি হাটহাজারী উপজেলার গড় দুয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরামিয়া চৌধুরী বাড়ির আব্দুল হালিম চৌধুরীর বড়ো ছেলে।

ঘটনাস্থলের পাশে হারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে তিনি বই খাতা বিক্রি করতেন ওই মুক্তিযোদ্ধা।

সরেজমিনে, এই হত্যাকাণ্ডের পর ভয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয়রা। একাধিক জনের সঙ্গে কথা বলে ধারণা করা যাচ্ছে- পারিবারিক কোনো কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনে আসা রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর হোসেন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

শাহরিয়া/বার্তা বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর