ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে শিল্পি রাজা বাবু

নতুন বছর বেশ ভালোভাবেই শুরু করেছেন ‘যাযাবর নামে’ খ্যাত সংগীতশিল্পী রাজা বাবু। নতুন বছর জুড়েই তিনি ব্যস্ত সময় পার করছেন। নতুন গান রেকর্ডিং ও ষ্টেজ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এমাসের প্রথম দিকেই তিনি প্রকাশ করেছেন তিনটি মিউজিক ভিডিও। ‘ভাঙ্গা মন’, ‘‘তোমায় ভালোবেসে’’ এবং ‘‘লেখা পড়ার বাউন্ডারী’’ শিরোনামের তিনটি গানের মিউজিক ভিডিও।

গানের কথা ও সুর করেছেন রুবেল সরকার। কম্পোজিশন এ্যাঞ্জেলা মঞ্জুর। ভিডিও এডিটিং করেছেন দিপক। টি ডি মিডিয়া ইউটিউব চ্যানেলে গান গুলো প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ”তোমার সাথে হোক দেখা” শিরোনামে একটি ভালোবাসার গান এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে কমপক্ষে হাফ ডজন নতুন গান নিয়ে হাজির হবেন রাজা বাবু। এ গানগুলো খুব শিগগিরই ইউটিউব চ্যানেল ও অন্য কোম্পানি থেকে প্রকাশ হবে।

এ বিষয়ে শিল্পী রাজা বাবু বলেন, নতুন বছরে সবারই নতুন সব পরিকল্পনা থাকে। আমার সব সময় একটাই পরিকল্পনা। সেটা হলো ভালো কিছু গান করার। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে দুটি গান প্রকাশ হয়েছে আমার। ভালোবাসা দিবসেও একাধিক গান প্রকাশের কথা রয়েছে। এর বাইরে কয়েকটি গান রেকর্ড করলাম সম্প্রতি। বছরের বিভিন্ন সময় এ গানগুলো প্রকাশ হবে। যে গানগুলো করেছি সেগুলোর কথা-সুরে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। আমিও সময় নিয়ে গানগুলো করেছি। এগুলো বেশিরভাগই ভিডিওসহ প্রকাশ হবে

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর