সরিষাবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

জামালপুরের সরিষাবাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতা মূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে উপজেলার পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম, সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানার ওসি তদন্ত মোঃ জোয়াহের হোসেন খান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও সদস্য, পৌর কাউন্সিলর, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

সেমিনারে নির্বাচনী ইশতেহার ২০১৮ ঘোষণাকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন নির্বাচনে বিজয়ী হলে আগামী ৫ বছরে ১কোটি ২৮ লক্ষ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা আমাদের আছে এবং প্রতি উপজেলা হতে গড়ে ১০০০ জন যুব বা যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর