খানসামায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে আত্রাই নদীতে ড্রেজিং কাজের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলাধীন আত্রাই নদীতে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৭ কি.মি. কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড়ের আয়োজনে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নরবলী বাজারে ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনখনন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্প এর আওতায় দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন আত্রাই নদী ড্রেজিং ৭.৫ কিলোমিটার সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও এর তত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবর রহমান, খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, থানা ইনচার্জ অফিসার আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, খামারপাড়া ইউপির চেয়ারম্যান সাজেদুল হক সাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৪ আসনের এমপি আবুল হাসান মাহমুদ আলী বলেন, “সৌর বিদ্যুতের জন্য প্রথম আমিই সংসদে উপস্থাপন করি। বর্তমানে সারাদেশে সৌর বিদ্যুতের আলোয় দেশের অনেক রাস্তা গুলো আলোকিত হচ্ছে। উপজেলার প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।

শেখ হাসিনা সরকারের আমলে যা উন্নয়ন হয়ে তা গত বিএনপি সরকারের আমলে কানাকড়িও হয়নি। শেখ হাসিনা সরকার গত ১৫ বছর যে উন্নয়ন করেছে তা দেশের মানুষ দেখছে। আমরা স্বাস্থ্য সেবা, শিক্ষা, রাস্তাঘাট, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্নখাতে উন্নয়ন সাধন করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা পালন করব। মুজিববর্ষ উপরক্ষে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। তিনি মাত্র সাড়ে ৩ বছরের মাথায় হত্যার শিকার হয়েছিলেন। তাঁর যে কাজ গুলো করার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন গুলো পূরণ করার জন্যই তাঁরই মেয়ে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন।

বর্তমানে বাংলাদেশ একটি বিশ্বের কাছে রোল মডেল। প্রযুক্তির উন্নয়নে আমরা অনেকদূর এগিয়ে গেছি। গোটা পৃথিবী এখন আমাদের হাতে মুঠোয়।

নদী খননের বিষয়ে তিনি বলেন, নদী খননের পর এই এলাকায় বিরাট পরিবর্তন আসবে। নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাবে, বন্যা হবে না। এই এলাকার চাষাবাদ বৃদ্ধি পাবে। কৃষকরা নতুনভাবে স্বপ্ন দেখবে।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর