কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশে ১৫ ফেব্রুয়ারী বিক্ষোভ মিছিল করবে বিএনপি। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে। অসুস্থ্য হওয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই তিনি জামিনে রয়েছেন।
সমাবেশে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। আছেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ , মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন। এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।
বার্তাবাজার/এস.আর