ঝিনাইদহে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ঝিনাইদহ সদর থানার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর নির্দেশে সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় কোর্টপাড়া থেকে মুন্না হোসেন, পূর্ব তেতুল বাড়ীয়া থেকে মুক্তার হোসেন, নারায়নপুর থেকে মাজেদা খাতুন ও কোরাপাড়া থেকে মোরাদ আলীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর