ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিষ্টার ফজলে নূর তাপস মেশিনের মেয়র বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমেদ।
আজ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণের ২ বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাগারে। অসুস্থ্য হওয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই তিনি জামিনে রয়েছেন।
বার্তাবাজার/এস.আর