ঢাকার ধামরাইয়ে ধামরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) ধামরাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধামরাই সরকারু কলেজের অধ্যক্ষ এ এস এম সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করারও প্রয়োজন।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস এ্যাড. চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোরা ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং প্যানেল মেয়র ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ-অর রশিদ রোকন, ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম প্রমুখ সহ কলেজের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে