পুলিশের নিয়মিত অভিযানে সাতক্ষীরায় আটক ১৯

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের নিয়মিত অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ উদ্ধার করেছে ২ কেজি ৩০৫ গাঁজা। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ২ জন, শ্যামনগর থানা থেকে ৩ জন, আশাশুনি থানা থেকে ১ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ মোট ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া মাদক উদ্ধারে পৃথক ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনের নামে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর