৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বৃদ্ব আটক

পিরোজপুরের স্বরূপকাঠিতে ৪র্থ শ্রেণির (১০) এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আশ্রাব আলীকে (৬০) আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাড়াবাক গ্রামে ধর্ষণের এ ঘটনাটি ঘটে। মেয়েটি ৬২ নম্বর খাড়াবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

আজ শনিবার এ ঘটনায় ধর্ষিতার বাবা আশ্রাব আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, খাড়াবাক গ্রামের হতদরিদ্র পরিবারের ওই স্কুলছাত্রী শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী আশ্রাব আলীর দোকানে যায়। এক পর্যায় আশ্রাব ওই মেয়েটিকে ফুঁসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, এ ঘটনা থানায় মামলা হয়েছে। আসামি র‌্যাব হেফাজতে রয়েছে।

কালের কন্ঠ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর