স্বাস্থ্য সেবায় স্বীকৃতি স্বরূপ এম্বুলেন্স উপহার পেল খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করার স্বীকৃতি স্বরূপ স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে একটি নতুন এম্বুলেন্স উপহার পেয়েছে খানসামা (পাকেরহাট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দিনাজপুরের খানসামা উপজেলা (পাকেরহাট) স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এই এম্বুলেন্সটির উদ্বোধন করেন অর্থমন্ত্রনালয় সম্পর্কি স্থায়ী কমটির সভাপতি ও দিনাজপুর-৪ আসনের এমপি আবুল হাসান মাহমুদ আলী।
শনিবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে এই এম্বুলেন্স উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিভাগ থেকে নতুন এম্বুলেন্স পেয়ে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা।
এম্বুলেন্স পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, “আমরা প্রতিনিধি ৫০০ থেকে ৬০০ রোগী এই হাসপাতালের আউটডোরে চিকিৎসা দিয়ে থাকি। জেলার অন্যান্য উপজেলার তুলনায় নরমাল ডেলিভারীর সংখ্যা আমাদেরই বেশি।
স্বাস্থ্য সেবার বিভিন্ন মানদন্ডে রংপুর বিভাগে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। আমরা আগামীতেও প্রত্যন্ত এলাকার এসব মানুষকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যেতে চাই। আজকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি এম্বুলেন্স উপহার পেয়ে খুবই আনন্দিত। এজন্য স্বাস্থ্য বিভাগ ও আমাদের এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি।”
বার্তাবাজার/এমকে