কোটালীপাড়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারী। এ উপলক্ষে চলছে সম্মেলন প্রস্তুতি। পুরোদমে চলছে মঞ্জ তৈরির কাজ। সম্মেলনকে ঘিরে পুরো উপজেলায় বইছে সাজসাজ রব।

ব্যানার- ফেস্টুন-তোরণে ছেয়ে গেছে উপজেলা চত্বরসহ আশপাশের রাস্তাঘাট। বেড়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীসহ সাধারন মানুষের পদচারনায় সরগরম থাকে উপজেলা চত্বর সহ চায়ের দোকানগুলো। উপজেলার গ্রামে-গঞ্জে, হাট-বাজারে ও বইছে উৎসবের হাওয়া। নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছেন সমর্থকরা।

এক অনুসন্ধানে জানা যায়, এবারের সম্মেলনে সভাপতি পদে ৬ জন এবং সাধারন সম্পাদক পদে ৩ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। সভাপতি পদপ্রার্থী ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন- ছাত্র জীবনে আমি টুঙ্গিপাড়া জিডি হাইস্কুলে লেখা-পড়া অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসি, পরবর্তীতে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজ ছাত্র সংসদের জিএস ছিলাম, এবং কর্ম জীবনে দুইটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে ৬৯ এর গণঅভ্যুথানের সময় স্বেচ্ছায় শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতি করি।

অন্যদিকে, সাধারন সম্পাদক পদ প্রার্থী আয়নাল হোসেন শেখ বলেন- জন্মসূত্রে আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান, ছোট বেলা থেকেই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। তিনি আরোও জানান- ৭৫ পরবর্তী সময়ে আমি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন(বালিয়াভাঙ্গা) স্কুল ছাত্রলীগের সভাপতি, কলেজ জীবনে খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং পরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলাম, এর পরে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং শেখ লুৎফর রহমান কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলাম, পরবর্তীতে কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলাম, এর পর থেকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও আমি ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে অন্যতম ভুমিকা পালন করেছি। আমি সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী। এবারের সম্মেলনে সাধারণ জনগন নতুন মুখ প্রত্যাশা করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর