কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিটি পাড়া প্রি ক্যাডেট স্কুলে ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ঘটিকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদুজ্জামান আকন্দের সভাপতিত্বে,জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সেবক শিল্পপতি রাজন আহম্মেদ মল্লিক সুমন,
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কামাল হোসেন চেয়ারম্যান বনগ্রাম ইউপি, বাবু গোতম, আওয়ামীলীগ নেতা সাইফুল্লাজ্জামান সরকার পুলেরঘাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী কামরুজ্জামান, এম এ হান্নান( সাংবাদিক) অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ আলম সরকার ও মোঃ নাজমুল, স্কুলের সারবিক বিষয় আলোচনা উপস্তাপনা করেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অবিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্টান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।
শাহরিয়া/বার্তা বাজার