ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ২১দিন পর ব্যবসায়ী হেলাল উদ্দিনের মরদেহ নিজ গ্রামরাধাবল্লভপুরের একটি পুরাতন টয়লেটের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের রাধাভল্লবপুর গ্রামের মো.হাসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫) গত ১৮ জানুয়ারি ব্যবসার কাজে উচাখিলা বাজারেযান। প্রতিদিন রাতে বাড়িতে ফিরলেও ওই দিন হেলাল উদ্দিন বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্নজায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জথানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী মাজেদা খাতুন। ২১ জানুয়ারিরাতে অজ্ঞাত পরিচয়ে মুঠোফোনে হেলালের বড় ভাই মো. দুলাল মিয়ার কাছে ২ লাখ টাকা দাবীকরে।
তখন দুলাল মিয়া এতো টাকা দিতে পারবে না অনুনয় বিনয় করলে এক লাখ টাকায় রফা হয়। টাকানিয়ে যেতে বলা হয় উচাখিলা-লক্ষীগঞ্জ সড়কে। ওই দিন কিছুদূর গিয়ে মুঠোফোনে ওই নম্বরেকল দিয়ে তা বন্ধ পান দুলাল। ওই অবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মুঠোফোনেরনম্বরটি দিয়ে প্রযুক্তির সহায়তায় উচাখিলা ইউনিয়নের মঘা গ্রামের নুর ইসলাম ও তার ছেলেআজিজুলকে আটক করে।
মুঠোফোনের ওই নম্বরটি নুর ইসলামের নামে থাকায় এবং ফোনটি আজিজুল ব্যবহার করায় তাদেরআটক করা হয়। কিন্তু ঘটনার অন্তত ১৫ দিন আগে ফোনটি হারিয়ে যাওয়ায় এবং তাদের কাছ থেকেকোনো ধরণের ক্লু না পাওয়ায় পুলিশ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দু’জনকে ছেড়ে দেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় একই গ্রামের আক্কাস ও আকাশ,কাঞ্চন, ফারুক, রিপন, খাইরুলকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে সিলেট থেকে উত্তমনামে এক যুবককে গ্রেফতার করে শুক্রবার রাত দশটার দিকে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
শুক্রবার গভীর রাতে ঈশ্বরগঞ্জ থানার ওসির নেতৃত্বে উত্তমকে নিয়ে অভিযানে যায় পুলিশেরএকটি দল। এ সময় উত্তমের দেয়া স্বীকারোক্তি মতে রাধাভল্লবপুর গ্রামের মৃত আব্দুলবারেকের বাড়ির পিছনের পরিত্যক্ত টয়লেট থেকে হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়।মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজহাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, হেলাল উদ্দিনের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। হত্যায় জড়িতদের সর্বোচ্চশাস্তি ফাঁসি দেয়ার দাবি জানান তারা।
শাহরিয়া/বার্তা বাজার