স্থগীত হওয়া ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ এই তিনটি শূন্য আসনের জন্য আজ (শনিবার) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই ফরম বিতরণ। আজ প্রথম দিনে এখন পর্যন্ত বাগেরহাট-৪ আসন থেকে দুজন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সাবেক যুবলীগ নেতা এইচ এম মিজানুর রহমান জনি এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতবছর ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের সাংসদ মো. ইউনুস আলী সরকার ও ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেন মারা যায়। পরে তাদের আসন দুটি শুন্য ঘোষণা করে আবার উপ নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, এ তিন আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত । ২৩ ফেব্রুয়ারি হবে যাচাই- বাছাই। আর ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ।
১ মার্চ প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচারণা। ভোটগ্রহণ হবে ২১ মার্চ।
বার্তাবাজার/কে.জে.পি