‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আইনবিরোধী’: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ আইন ও আদালতের বিরোধী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এ সমাবেশ আইন ও আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন। আদালত সতর্ক দৃষ্টি রেখে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিচার প্রক্রিয়া মেনে খালেদা জিয়ার মুক্তির জন্য চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সমাবেশ করে বেগম জিয়ার মুক্তি মিলবে না।

ইভিএম ও ব্যাংকিং খাতের নতুন আইন সম্পর্কে না জেনেই বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া দিয়েছেন-এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, সরকারের সমালোচনা করুন, তবে মূর্খের মতো নয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর