‘সব মুসলিম দেশই আমেরিকার টার্গেট’

ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ আল-মোল্লা মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করছে।

শুক্রবার বসরায় ইরানের আইআরজিসি’র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবালাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহদি আল মোহানদেসের শাহাদাতের চেহেলামকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমেরিকা জোর করে ইরাকে প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরাককে ধ্বংস করা।

তিনি আরও বলেন, তার নেতৃত্বাধীন সংগঠন সন্ত্রাসবাদ এবং গোষ্ঠী-প্রীতি ও সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী। একইসঙ্গে তাদের অবস্থান হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে। কারণ মার্কিনী ও ইসরাইলিরা মুসলমানদের ধ্বংস চায়। মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন ইরাকের এই আলেম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর