বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য মির্জা আব্বাসের ৬৯ তম জন্মদিন পালন করলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের অস্হায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক জজ মিয়ার সঙ্গে নেতা-কর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ শ্লোগান দিয়ে মির্জা আব্বাস কে শুভেচ্ছা জানান।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান, সাওন, আহাদ, পৌর ছাত্রদল নেতা সবুজ, পাকুন্দিয়া সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ডালিম, নাজমুল প্রমুখ।
আমিনুল হক জজ মিয়া তাঁর সুস্হততা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ যিনি মির্জা আব্বাস (জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৫১) নামে অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য হিসেবে কাজ করছেন।
বার্তাবাজার/এমকে