নাটোর শহরের কান্দিভিটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র জনি (১৩) নিখোঁজ রয়েছে ১৩ দিন ধরে। জনি নলডাঙ্গা উপজেলার সড়কুতিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নিখোঁজ জনির বাবা সাইফুল ইসলাম জানান, জনি কান্দিভিটা হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ২৬ জানুয়ারি দুপুরের পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিষয়টি মাদ্রাসা থেকে জানানোর পর আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও জনিকে খুঁজে পাইনি। সাইফুল ইসলাম তার সন্তানকে দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান।
কান্দিভিটা হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন বলেন, জনিকে ২৬ জানুয়ারি দুপুরের পর মাদ্রাসায় দেখা যায়নি। বিষয়টি পরিবারকে জানানোর পর পরিবার জানায় জনি নিজ বাড়িসহ কোনো আত্মীয়দের বাসায় যায়নি। পরবর্তীতে ২৮ জানুয়ারি এ ঘটনায় নাটোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মাওলানা রুহুল আমিন জানান, জিডির ১১ দিন পার হলেও কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ।
নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, জনি নিখোঁজের বিষয়ে থানায় জিডি হওয়ার তাকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। সূত্র: সময়
বার্তাবাজার/এমকে