পঞ্চগড়ে অসুস্থ অবস্থায় নেপালী ঈগল উদ্ধার

পঞ্চগড়ে অসুস্থ এক নেপালী ঈগল পাখি উদ্ধার করা হয়েছে, তবে ঈগল পাখিটি অসুস্থ হওয়ায় বোদা প্রাণী সম্পদ হাসপাতালের তত্বাবধানে চিকিৎসা চলছে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বোদা উপজেলার ধান গ্রামে ঈগলটিকে ধরে আটকে রাখে স্থানীয়রা। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঈগলটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসে।

চিকিৎসা দিয়ে ঈগলটিকে স্থানীয় বন্য প্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবার বাড়িতে রাখা হয়। বর্তমানে পাখিটি কিছুটা সুস্থ্য। সম্পুর্ণ সুস্থ্য হলে ঈগলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে দিনাজপুর বনবিভাগীয় কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঈগলটির ইংরেজী নাম “স্টেপি”। বাংলাদেশে এটি “পরিযায়ি পাখি”। সারাবিশ্বে পাখিটি বিপন্ন। বাংলাদেশে নেপালী ঈগল নামে পরিচিতি পেলেও এটি ভারত, ভূটান সহ অন্যান্য দেশেও দেখা মেলে। ঈগলটি বনবিভাগের পর্যবেক্ষনে রয়েছে। সম্পুর্ণ সুস্থ্য হলে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর