বিদেশে চীনা পণ্যের ‘আকাল’, দাম বাড়ছে

চীনে প্রাণঘাতী নতুন ধরনের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশিরভাগ মানুষ অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। সে দেশের কারখানাগুলোতে উৎপাদন যেমন বন্ধ রয়েছে, বাইরের দেশগুলোতে পণ্য রপ্তানি হচ্ছে না।

এতে করে মেড ইন চায়না পণ্যের ঘাটতি দেখা দিচ্ছে বিভিন্ন দেশে। কয়েকদিন ধরেই বাংলাদেশে অনেকের মুখেই শোনা গেছে, চীন থেকে যেহেতু কোনো দেশেই সেভাবে পণ্য যাচ্ছে না, সে কারণে দাম বেড়ে যাবে। চীনের তৈরি পণ্যের দাম বিভিন্ন জায়গায় বেড়েও গেছে।

এবার খবর পাওয়া গেল, যুক্তরাষ্ট্রে চীনের তৈরি পণ্যের দাম বেড়েছে। কোথাও কোথাও আবার চীনের তৈরি পণ্য শেষ হয়ে গেছে।

গত পাঁচ বছর ধরে চীনে পণ্য অর্ডার দিয়ে তৈরি করে নেন ডেভিড উইনস্কি। তিনি বলেন, শ্রমিকরা কারখানায় আসতে পারছে না এরকম পরিস্থিতির কারণে। সে কারণে পণ্যের উৎপাদন থমকে গেছে। যার প্রভাব পড়বে বিশ্ববাজারে।

যুক্তরাষ্ট্রের কোনো কোনো দোকানে কেবল চীনের তৈরি পণ্য বিক্রি করা হয়। সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছে তারা। পোশাক থেকে শুরু করে মোবাইল, টেলিভিশন এবং অন্যান্য পণ্যের ঘাটতি দেখা দিচ্ছে। পণ্য সঙ্কটের কারণে বেড়ে যাচ্ছে দাম। এই দাম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এতে করে অন্য দেশের কম্পানি লাভবান হবে এবং সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে চীনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর