করোনা ভাইরাস প্রতিরোধে ঢামেকে ‘আইসোলেশন ইউনিট’

করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত বেডের ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে। হাসপাতালের ইউনিট ২-এর নিচতলার জরুরি বিভাগে এই ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জামও রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘কারোনা ভাইরাস মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে ৩০ জানুয়ারি আলাদা ইউনিট চালু হয়েছে। ঢাকা মেডিক্যালের হাসপাতালের ইউনিট ২-এর নিচতলায় সাতটি বেড প্রস্তুত রাখা হয়েছে। আমরা ১২ জনকে একসঙ্গে চিকিৎসা দিতে পারব।’

গত ২৬ জানুয়ারি রোগতত্ত, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় ও জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।হাসপাতালগুলোয় কমপক্ষে ৫ শয্যার আইসোলেশন ইউনিট চালু করার কথা বলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর