নারী কনস্টেবলের মৃত্যু, স্বামী আটক

ময়মনসিংহ মহানগরীর পুলিশ লাইন্স এলাকা থেকে নারী পুলিশ কনস্টেবল সুইটি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এ ঘটনায় তার স্বামী কনস্টেবল হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে নিহতের ভাই কোতোয়ালী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করলে স্বামী পুলিশের কনস্টেবল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নগরীর পুলিশ লাইন্স এলাকায় ভাড়া থাকতেন পুলিশ কনস্টেবল দম্পত্তি হাফিজুর ও সুইটি। বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

শুক্রবার বিকেলে খবর পেয়ে সুইটির মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। নিহত সুইটি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কী কারণে সুইটির মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি মাহমুদুল ইসলাম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর