সোমপাড়া কলেজের রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা

নোয়াখালীর চাটখিলের ঐতিহ্যবাহী বিদ্যপিঠ সোমপাড়া কলেজের রজতজয়ন্তী উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী -২০২০ উপলক্ষ্যে সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির জেনিয়াল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রালয়ের সাবেক যুগ্মসচিব কায়কোবাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

এছাড়াও সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিন উদ্দিন, বিগ্রেডিয়ার ডাক্তার সাঈদ হৌসাইনসহ প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রজতজয়ন্তী ও পুর্ণমিলনী সাফল করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর