কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকা থেকে আবু হানিফ নামে এক কারারক্ষীকে (কারারক্ষী নং ১২৭০৯) ইয়াবাসহ পুলিশ আটক করেছে। শুক্রবার শহরের একটি বাসায় বসে ইয়াবা সেবনকালে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং জানান এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ বলেন, কারারক্ষী আবু হানিফের বিরুদ্ধে আগে থেকেই মাদকের সাথে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি মুন্সীগঞ্জ থেকে বদলী হয়ে সে কিশোরগঞ্জে এসেছে। মুন্সীগঞ্জেও নানা অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে।
কিশোরগঞ্জ কারাগারের সুপার জানান, ইয়াবাসহ আটকের পর তাকে বরখাস্ত করা হয়েছে।
বার্তা বাজার/ এসজে