মৌলভীবাজারে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী। শহরের বধ্যভূমি সংলগ্ন চা বাগানে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

ধর্ষনের শিকার কিশোরীর মা জানান, শহরের ক্যাথলিক মিশনের পিছনে তাদের বাসা। তার এই মেয়েটি মানসিকভাবে প্রতিবন্ধী। তার মেয়ে একই এলাকার শাহ আলম পাটোয়ারীর মেয়ে্র বাড়ি দিনাজপুরে থাকতো। সেখানে সে বাসায় কাজ করতো।

দুই সপ্তাহ আগে সে শ্রীমঙ্গলে এসেছে। আজ সন্ধ্যায় পর একই এলাকার আবুইদ্দা মিয়ার ছেলে ইয়াকুব মিয়াসহ চারজন মিলে তার মেয়েকে ফুঁসলিয়ে বধ্যভূমিতে নিয়ে যায়। সেখানে ইয়াকুবসহ আরও দু’জন মিলে তাকে ধর্ষণ করে।

অনেক খোঁজাখুঁজি করে পেয়ে রাতে তিনি ইয়াকুবের বাসা থেকে অসুস্থ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছালেক ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর