সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ইতালিতে চারদিনের সরকারি সফর শেষে স্বদেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আজ ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান।

বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সে সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির আগামীকাল শনিবার সকাল ৮টার দিকে অবতরণের কথা রয়েছে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর