কক্সবাজারের চকোরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বানিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির পাশে ঢাকা-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর বহমান জানান, খাদে পরে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও এক নারী রয়েছেন। এখনও তাদের পরিচয় জানা যায়নি।
বার্তা বাজার/এসজে