রাবিতে জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হবিবুর হল শাখা ছাত্রলীগ । শুক্রবার বাদ এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ হল শাখা ছাত্রলীগের মোমিনুর রহমান মোমিন, মিনহাজুল ইসলাম, আলামিন আকাশ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলামিন আকাশ বলেন, ‘জাতীয় নেতা কামরুজ্জামান হেনাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে জাহানারা জামানের ভূমিকা ছিলো অপরিসীম। একইভাবে তাঁর সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটনকেও রাজনীতির মাঠে গড়ে তুলেছেন তিনি। নানা প্রতিকূলতায় বাবা হারা সন্তানকে গড়ে তুলতে তিনি কঠোর সংগ্রাম করেছেন। তাঁর এই সংগ্রামের ফলেই আমরা লিটন চাচার মতো নেতা পেয়েছি।’

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করে হবিবুর হল মসজিদের ইমাম মো. আবদুল ফাত্তাহ্ শেখ।

প্রসঙ্গত, জাহানারা জামান ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর