‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বদলে গেছে। যে ছেলে ১০ বছর আগে বিদেশ গেছে, সে দেশে এসে তার শহর চিনতে পারছে না, গ্রামও চিনে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার পাবনা জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম এ ভোট হয়েছে।
ইভিএম এ কারচুপির সুযোগ নাই। ফিংগার প্রিন্ট না মেলায় প্রধান নির্বাচন কমিশনারকেও ভোট দিতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। একজনের ভোট অন্যজন দেয়ারও সুযোগ নাই।
তথ্যমন্ত্রী আরও বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সারা বিশ্বে সংবাদ মাধ্যমগুলোকে প্রতিযোগিতা করতে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার জন্য নয়, সেগুলোকে নিয়মের মধ্যে আনার কাজ চলছে। বর্তমানে কিছু বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে। এ ব্যাপারে করের আওতায় আনার জন্য কাজ কাজ চলছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবিরসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/ এসজে