বদলির ভয় দেখিয়ে সরকারি কর্মকর্তাদের থেকে টাকা হাতিয়ে নিতেন তারা

রাজধানীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কাফরুল থানার সেনপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার সোহেল রানা (৩২), গাইবান্ধা জেলার প্রভাত কুমার সাহা (২৫), রংপুর জেলার শাওন মন্ডল (২৬) ও মোঃ মামুনুর রশিদ (২৬)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা অসাধু সিম বিক্রেতা ও বিকাশ ডিএসআরদের সাথে অর্থের সুবিধা দিয়ে ভুয়া সিমকার্ড সংগ্রহ করে এবং পরে ওই সিম ব্যবহার করে ভুয়া বিকাশ এ্যাকাউন্ট খুলে। পরে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের বিকাশ পিন জেনে অর্থ আত্মসাৎ করে। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসের উচ্চ-পদস্থ কর্মকর্তা পরিচয়ে নিম্নপদস্থ কর্মকর্তাদের বদলির ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর