মায়ের বদলে মেয়ে পরীক্ষায় : আটক ৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছে ৮ জন।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিয়ান চালিয়ে তাদের হাতেনাতে ধরেন।

পরে ওই ৮ জনকে মোট এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন ও তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করেন। কেন্দ্র পরিদর্শনের সময় নকল করার অভিযোগে আরও তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। ইউএনও ঝোটন চন্দ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো মায়ের পরীক্ষা দিতে আসা মেয়ে সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার ও সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর