নিজ বাড়িতে জুয়ার আসর : গ্রেফতার ১৪

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়িতে জুয়ার আসর বসানোয় সঙ্গীসহ ১৪ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার কসবা সাগরপুর গ্রামের নুরুল ইসলামে বাড়ির জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

দন্ডিত ব্যক্তিরা হলেন, নুরুল ইসলাম (৪৮), মেছের আলী (৪৫) সুজন ইসলাম (২০), শামিম হোসেন (২৫), জুয়েল রানা (৩০), দুলাল হোসেন (৩৮), রবিউল ইসলাম (২৫), আবুল কালাম (৪০), আমিনুল ইসলাম (২৮), আনোয়ার হোসেন (৩০), মিরাজুল মন্ডল (৪৫), আবুল কালাম (৫০), রেজাউল হোসেন (২০), ও মাহবুর আলম (৪৮)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলামের বাড়ি থেকে ১৪ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর