ভোট কম পড়া নি‌য়ে ব্যাপক আলোচনা হয়েছে : ওবায়দুল কাদের

‘সিটি নির্বাচনে ভোট এত কম পড়া নিয়ে আরও বিশ্লেষণ করা দরকার। আমাদের দলে এ নি‌য়ে ব্যাপক আলোচনা হয়েছে। ভবিষ্যতে আমরা অতীতের ভুলত্রুটি এড়িয়ে পথ চল‌তে পারব’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা করেন তিনি। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে অপেক্ষাকৃত কম ভোটার উপস্থিতির বিষয়ে আওয়ামী লীগ চুলচেরা বিশ্লেষণ করবে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে উত্তরে ২৫ ও দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়ে। এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়ার প্রার্থীদের থেকে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা।

শনিবারের সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির বার্তা দেওয়ার ঘোষণা নিয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন হতাশা থেকে অনেক কথা বলছে। পরাজিত হয়ে তারা যে হতাশায় নিমজ্জিত হয়েছে, সেটা তাদের বক্তব্যে পরিষ্কার।

সেখানে তখন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শাহাবু‌দ্দিন ফরাজী, স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

বার্তা বাজার /এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর