অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি বাংলাদেশ দলের হাতে উঠুক, এমনটা চায় পাকিস্থানীরা। আগামী রোববার নিউজিল্যান্ডের ফচেফেস্ট্রুমে ভারতের বিরুদ্ধে শিরোপার চুড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেটদল ফাইনালে উঠার পর পাকিস্তানের সোশ্যাল মিডিয়াজুড়ে এখন কেবলই বাংলাদেশের ক্রিকেট বন্দনা।
সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ছবি আপলোড করেছে ক্রিকেট পাকিস্তানের ওয়েবসাইটে।
হাসান মাসুদ মাজহারী নামে লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র লেখেন, বাংলাদেশ যুব দলকে অভিনন্দন, বেঙ্গল টাইগাররা ফাইনালে ভালো খেলবে ইনশাআল্লাহ।
এছাড়াও সাধারন জনতার মাঝে আনন্দ আর উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে বলেও জানা যায়।
বার্তা বাজার/ এসজে