লালমনিরহাটে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজ শুক্রবার(০৭ ফেব্রুয়ারী) বিকালে লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা চরাঞ্চল কালমাটি পাকার মাথা গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নক্ষত্র পরিবার” winter project ইভেন্ট এর ৩য় দফায় ২০০ সুবিধাবঞ্চিত শিশু ও মানুষদের শীতবস্ত্র বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলো সংগঠন এর সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ,সহ সাংগঠনিক সম্পাদক মিসকাতুন জান্নাত কলি,শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার রোমা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর