মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের (ভিডিওসহ)

গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে ও সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪৪) এবং তার ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (৯)। মমিনুল ইসলাম পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলার প্রফেসরপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক দিয়ে মমিনুল ইসলাম পলাশবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মমিনুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ছেলে মাহির মৃত্যু হয়।

ঘাতক মাইক্রোবাসটি নিয়ে চালক পালিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা।

পলাশবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

ভিডিও…

মাইক্রোবাস চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

মাইক্রোবাস চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Gepostet von Barta Bazar am Freitag, 7. Februar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর