মানিকগঞ্জের সিংগাইরের বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের বালু ব্যবসায়ী রিপন হোসেন ওরফে লেবু(৪৯) কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। এরই প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বায়রা বাজারের সামনে এলাকাবাসী রিপন হোসেন লেবু হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।
এ সময় প্রায় দেড় হাজার সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহতের বড় ভাই লাভলু,বায়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.মহিদুর রহমান,বায়রা ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এস.এম শাহিন,বায়রা বাজার বনিক সমিতির সদস্য মো.লোকমান ডাক্তার,ব্যবসায়ী মো.মনির হোসেন প্রমুখ।
বক্তারা-রিপন হোসেন লেবুর হত্যাকারী,বায়রা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো.হায়দার আলী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি রায় কার্য্যকর করার দাবি জানান। নিহত রিপন হোসেন লেবু(৪৯) উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মো.মোসলেম বেপারির পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বায়রা ইউনিয়নের বায়রা গ্রামের মো.জোনাব আলির পুত্র বায়রা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো.হায়দার আলীর গংদের সাথে নিহত লেবুর(৪৯) দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে লেবু বায়রা বাজার থেকে কাঁচাবাজার করে বাড়ি ফেরার সময় ইউনিয়ন পরিষদের সামনে পূর্ব শত্রুতার জেড় ধরে ওঁৎ পেতে থাকা মো. হায়দার আলী তার ১০-১৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে রামদা,চাইনিজ কুড়াল দিয়ে গলায়,হাতে,পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
বার্তা বাজার/ এসজে