পুলিশ জানেনা অথচ আগামীকাল বিএনপির সমাবেশ!

কারাবন্দী নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামীকাল শনিবার নিজেদের কেন্দ্রীয় কার্য্যালয়ের সামনে সমাবেশ করার জন্য মৌখিক অনুমতি পেয়েছে বলে দাবি করছে বিএনপি। অতচ ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে ভিন্ন কথা। তারা দাবী করছে এ বিষয়ে পুলিশ কিছুই জানেনা।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশিনারের কাছে সমাবেশ করার অনুমতি পেতে চিঠি দিয়েছিল বিএনপি।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, সমাবেশ করার অনুমতির জন্য ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। তাদের পক্ষ থেকে শনিবার সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।

এ্যানি গণমাধ্যমে বলেন, দুপুরে ডিসি রমনা থেকে ফোনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে ডিসি মতিঝিল ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এদিকে ডিএমপির মতিঝিল জোনের উপ-কমিশনার জামিল হাসান জানান, আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনও তাদের কিছু জানানো হয়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর