টাঙ্গাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শুক্রবার সকালে টাঙ্গাইলে অসহায় শীতার্তদের মাঝে বাংলাদেশ এসএসসি-২০০৪ ব্যাচ নামে একটি সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শহরের থানা পাড়া হরিজন কলোনী প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল।বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক। এসএসসি ২০০৪ ব্যাচের তানভিরুল ইসলাম হিমেলসহ সকলেই উপস্থিত ছিলেন। এসময় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল অসাহায় শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরন করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর