অতিরিক্ত কোটায় ২৫৬৪ জনকে ভাতা দিবে সমাজসেবা অধিদপ্তর

বগুড়ার শেরপুরে ২০১৯-২০ অর্থ বছরে অতিরিক্ত কোটায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২ হাজার ৫ শত ৬৪ জনকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা প্রদান করবে সমাজসেবা অধিদপ্তর।

শেরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২০১৯-২০ অর্থ বছরে অতিরিক্ত কোঠায় ২ হাজার ৫ শত ৬৪ জনকে ভাতা প্রদান করা হবে।

ইউনিয়নে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী কুসুম্বী ইউনিয়নে বয়স্ক ভাতা ৮২, বিধবা ভাতা ৬৫, প্রতিবন্ধি ভাতা ৯১, গাড়িদহ ইউনিয়নে বয়স্কভাতা ১০২, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ৭৫, খামারকান্দি ইউনিয়নে বয়স্কভাতা ৬২, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ১২০, খানপুর ইউনিয়নে বয়স্কভাতা ৭৬, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধি ১০৫, মির্জাপুর ও শাহবন্দেগী ইউনিয়নে বয়স্কভাতা ১২৬, বিধবা ভাতা ৬৫(বরাদ্দ বিভাজন হয়নি), প্রতিবন্ধি ৯০, শাহবন্দেগী ইউনিয়নে প্রতিবন্ধিভাতা ১৬৪, বিশালপুর ইউনিয়নে বয়স্কভাতা ৭২,বিধবা ভাতা ৬৫, প্রতিবন্ধি ১২৭, ভবানীপুর ইউনিয়নে বয়স্কভাতা ৬৮, বিধাবভাতা ৬৫, প্রতিবন্ধি ৮৯, সীমাবাড়ি ইউনিয়নে বয়স্কভাতা ৬৬, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ৬২, সুঝাট ইউনিয়নে বয়স্কভাতা ৭২, বিধবাভাতা, ৬৫, প্রতিবন্ধিভাতা ১৫০ ও শেরপুর পৌরসভায় বয়স্কভাতা ৮৫, বিধবাভাতা ৬৫, প্রতিবন্ধিভাতা ৩০ জনকে নির্ধারণ করা হয়েছে। উক্ত ভাতাভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন করতে কুসুম্বী ৯ ফেব্রুয়ারি রোববার, গাড়িদহ ১০ ফেব্রুয়ারি সোমবার, খামারকান্দি ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার, খানপুর ১২ ফেব্রুয়ারি বুধবার, মির্জাপুর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বিশালপুর ১৭ ফেব্রুয়ারি সোমবার, ভবানীপুর ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, সীমাবাড়ি ১৯ ফেব্রুয়ারি বুধবার, শাহবন্দেগী ২৩ ফেব্রুয়ারি রোববার, সুঘাট ২৪ ফেব্রুয়ারি সোমবারে স্ব স্ব ইউনিয়ন পরিষদ চত্বরে এবং পৌরসভায় ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় ভাতাভোগিদের বাছাই করা হবে।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, বিভাগীয় নির্দেশনা ও উপজেলা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুসারে ২০১৯-২০ অর্থ বছরে অতিরিক্ত কোঠায় বরাদ্দপ্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের নির্বাচন করার জন্য স্ব স্ব ইউনিয়ন ও পৗরসভার কর্তৃপক্ষদের ঢোলশহরত ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার করার কথা বলা হয়েছে। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর থেকেও প্রচারকাজ চালানো হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর