কটিয়াদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

মুজিববর্ষে কিশোরগঞ্জ -২ (কটিয়াদী পাকুন্দিয়া) আসনের এমপি নূর মোহাম্মদ এর এক বছর পূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কনসার্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জামষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন কটিয়াদী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল। বনগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি মো: রাজন আহমেদ মল্লিক (সুমন) ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও উত্তরীয় পড়িয়ে দেন আগত অতিথিবৃন্দ।

এ সময় কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ড (অর্থ) শফিকুল ইসলাম বজলু বলেন মা মাটি দেশকে রক্ষা করতে দেশের সঙ্কটময় মূহুর্তে বঙ্গবন্ধুর আহবানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাক হানাদারদের পরাজিত করে ছিনিয়ে আনি লাল সবুজের পতাকা।

বিশেষ অতিথির বক্তব্য দেন কটিয়াদীর পৌর আওয়ামীলীগের নেতা মো: শহরিয়ার আহম্মেদ পাভেল, কটিয়াদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বনগ্রাম ইউপি ৮ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর