বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

শুক্রবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দিঘর ইউনিয়নের কদমতলী নামক স্থানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে জমশের আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

তার বাড়ি উপজেলার আঠারো দানা উত্তর পাড়া গ্রামের । পুলিশ ঘাতক বাস আটক করে থানায় নিয়ে এসেছে ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় শুক্রবার উপজেলার কদমতলী বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রতগামী (বগুড়া অপরুপা পরিবহন)
ময়মনসিংহগামী একটি বাস পিছন থেকে জমশের আলী (৬৫) কে ধাক্কা দিলে করে রাস্তায় লুটিয়ে পরলে বাসের চাকা তার উপরে দিয়ে গেলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান আমরা গাড়ি এবং চালককে আটক করেছি তাদের। বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর