ময়মনসিংহে সুইটি আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর উত্তর পুলিশ লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যার রহস্য উদঘাটনের জন্য তার স্বামী পুলিশের কনস্টেবল হাফিজুর রহমানকে আটকের কথা জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম।
তিনি জানান, জুমার নামাজের পূর্বে স্থানীয়রা সুইটি আক্তারকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত সুইটি আক্তার নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।
বার্তা বাজার / ডব্লিও.এস