বাংলাদেশ আওয়ামী লীগ দপ্তর উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীমকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজা হোদাইবিয়া রেষ্টুরেন্টে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি কাউসার নাজ, বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাফর ইকবাল,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাফর চৌধুরী,বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস-আল-খাইমা সভাপতি জসিম মল্লিক, সহ-সভাপতি রায়হান আব্বাস,সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম,বঙ্গবন্ধু ফাউন্ডেশন শারজা সভাপতি নাসের, লক্ষ্মীপুর ফোরামের সভাপতি কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক ফাহাদ আলি ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।
বার্তাবাজার/এমকে