পঞ্চগড়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে করতোয়া নদীর পানিতে পড়ে সুমাইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজনগর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার সুবহান মিয়ার মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির পাশেই খেলা করছিল সুমাইয়া। বাড়ি থেকে কিছুদূরে করতোয়া নদী। খেলতে খেলতে সবার অজান্তে কখন নদীর পানিতে পড়ে যায় কেউ বলতে পারে না।

পরে স্থানীয় কয়েক জন নদীতে গোসল করতে গিয়ে সুমাইয়াকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর